ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

কোথায় যাচ্ছেন শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
  • ৩৫০ বার

শামীম ওসমানের রাজনৈতিক অনুসারী-অনুগামীরা ধরে নিয়েছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছেন তিনি। রবিবার জেলার আংশিক কমিটি চূড়ান্তের পর প্রশ্ন, কোথায় যাচ্ছেন শামীম ওসমান? তিনি জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য হচ্ছেন? নাকি কেন্দ্রীয় কমিটিতে আসছেন?

নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের উত্তরসূরি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। ১৯৯৬ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় আসার পর দেশ ছাড়তে হয়েছিল তাকে।

আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শামীম ওসমানকে ঘিরে প্রত্যাশাও বাড়ছে। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ঢাকাটাইমসকে বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শামীম ওসমান দাপুটে একজন রাজনীতিকের নাম। জেলার গুরুত্বপূর্ণ পদে না থাকলেও রাজনীতিতে তার সক্রিয় প্রভাব থাকবে আগের মতোই। তবে তারা আশাবাদী কেন্দ্রে পদ পাবেন এই নেতা।

দলীয় সূত্রে জানা যায়, ৯৬ থেকে ২০০১ মেয়াদে নানা ঘটনার মধ্য দিয়ে শামীম ওসমান অনেকটা রাতারাতি পলিটিক্যাল হিরো বনে যান। এর পটভূমি ছিল যুদ্ধাপরাধী গোলাম আযমকে নারায়ণগঞ্জের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা। এর পরপরই তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার লংমার্চ নারায়ণগঞ্জে আটকে দেয়ার মতো বড় রাজনৈতিক ক্ষমতার শো-ডাউন দেখান শামীম ওসমান। খালেদা জিয়ার লংমার্চ থামিয়ে দিতে শত শত ক্যাডার নিয়ে মাঠে নেমে পড়েন নিজেই। প্রায় দুই দশক ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে এক অপ্রতিরোধ্য দাপুটে রাজনীতিক হিসেবে পরিচিতি পান শামীম ওসমান, যা এখনো বহাল আছে।

গত ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। এতে সভাপতি হয়েছেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে এই কমিটির সহসভাপতি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

কোথায় যাচ্ছেন শামীম ওসমান

আপডেট টাইম : ১২:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬