ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইন্ডিয়া টুডের জরিপ শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২ শতাংশ ভারতীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ বার

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তখন থেকে ভারতেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

মুড অব দ্য ন্যাশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন যে, ‘শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। ’ উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরও কম। মাত্র ২৩ শতাংশ। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়ের দাবি, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক।

জরিপে দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, ‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পোর্কন্নয়ন করা উচিত।’ এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ। আর দেশটির ২৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর-পূর্বাঞ্চলের ১৬ শতাংশ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইন্ডিয়া টুডের জরিপ শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান ৬২ শতাংশ ভারতীয়

আপডেট টাইম : ১১:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫