ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

‘মানুষই একমাত্র ভরসা, বিএনপিকে কেউ কিছু করে দেবে না’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
  • ৩১৯ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৯০ সালের বিশ্ব ও আঞ্চলিক রাজনীতি এবং প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ’৯০ সালে জেহাদের মৃত্যু পুরো দেশে আগুন জ্বেলে দিয়েছিল। সবাই ঐক্যবদ্ধ হয়েছিল।

এখন সরকারবিরোধী আন্দোলনে এক হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু তাদের ব্যাপারে আবেগ সৃষ্টি করা যায়নি। মানুষের মধ্যে প্রতিবাদ করার বোধ জাগ্রত করে দিতে হবে। মানুষই

একমাত্র ভরসা। অন্য কেউ বিএনপিকে কিছু করে দেবে না।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক স্মরণসভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

ফখরুল বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। কিন্তু তখনকার পরিস্থিতির কারণে চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। ভূরাজনীতি নিজেদের পক্ষে আনা গেলে হয়তো সে বিজয় অর্জিত হতো।

এনজিওর নিবন্ধন বাতিলসংক্রান্ত আইনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখন সরকার এনজিওর ওপর চড়াও হয়েছে। এরা কাউকে ছাড়বে না। জাতীয় ঐক্য না হলে কেউ রেহাই পাবে না। সবার মধ্যে বিদ্রোহ আসা উচিত, আন্দোলন আসা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসুর সাবেক সহসভাপতি আমানউল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান, খায়রুল কবির, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

‘মানুষই একমাত্র ভরসা, বিএনপিকে কেউ কিছু করে দেবে না’

আপডেট টাইম : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬