ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আশুলিয়ায় অগ্নিকাণ্ড: দগ্ধ একজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৬ বার

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারিইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে তিনি মারা যান।

সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘তার শরীরের ৯৫% দগ্ধ হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়। গত শুক্রবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই দিন রাতেই তাদের সবাইকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের মধ্যে এখনো ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দগ্ধদের মধ্যে অন্যান্যরা হলেন সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আশুলিয়ায় অগ্নিকাণ্ড: দগ্ধ একজনের মৃত্যু

আপডেট টাইম : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫