ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্যাপক শোডাউনে তিন জিম্মিকে মুক্তি দিল হামাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার

গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কার মধ্যেই ব্যাপক শোডাউনে ঘোষিত তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করা হয়।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তির আগে তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন। এরপর তাদের একটি মঞ্চে তোলা হয়, যেখানে হামাসের নির্দেশে তারা জনতার সামনে কিছু কথা বলে।

আগের জিম্মি মুক্তির মতো, তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।

প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করেছে হামাসের যোদ্ধারা। তবে এবার ৭ অক্টোবর হামলায় ইসরায়েল থেকে ছিনতাই করা গাড়িতে তিন জিম্মিকে নিয়ে আসে হামাস।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র কাতারভিত্তিক আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরায়েলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে। যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর।

এদিকে, তিনজনের পরিবারের সদস্যরা যখন তাদের টেলিভিশনের পর্দায় দেখতে পান, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং আনন্দ প্রকাশ করেন।

তিন জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরায়েলি কারাগার থেকে মুক্তির কথা রয়েছে ৩৬৯ ফিলিস্তিনির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যাপক শোডাউনে তিন জিম্মিকে মুক্তি দিল হামাস

আপডেট টাইম : ০৭:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫