ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ যাদের মুক্তি দিচ্ছে হামাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৬ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আওতায় আজ শনিবার আরও তিনজন জিম্মিকে মুক্তি দিচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হামাসের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জিম্মিদের একজন হচ্ছে ইসরায়েলি আমেরিকান সাগুই ডেকেল চেন (৩৬), তিনি দক্ষিণ ইসরায়েলের কিব্বুটজ নীর ওজের বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার সময় চেনকে বন্দী করা হয়। ধরা পড়ার দুই মাস পর তার স্ত্রী আভিতাল তাদের তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং যুদ্ধে ফিরে আসার হুমকির অভিযোগ আনার পর জিম্মিদের মুক্তি নিয়ে সংশয় দেখা দেয়। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক তাতে আমরা আগ্রহী নই। আমরা এর বাস্তবায়ন ও দখলদার ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে তা নিশ্চিত করতে আগ্রহী।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘হুমকি ও ভীতি প্রদর্শনের ভাষা’রও সমালোচনা করে কানুয়া বলেন, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তা করে না।

পরে ইসরায়েলি সরকার পুনর্ব্যক্ত করে যে, হামাসকে অবশ্যই এই সপ্তাহান্তে তিনজন জিম্মিকে মুক্তি দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ যাদের মুক্তি দিচ্ছে হামাস

আপডেট টাইম : ১১:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫