ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ বার

বোনের বিয়ের হলুদ অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ঘটনাটিও ঘটেছে ভারতে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী ওই তরুণী মারা গেছেন।

মৃত ওই তরুণীকে পরিনিতার জৈন হিসাবে শনাক্ত করা হয়েছে এবং তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের আয়োজনে হলদি অনুষ্ঠানে এসে এমন করুন পরিণতি হয় পরিনিতার।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের মঞ্চে নাচছিলেন। বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মঞ্চে হঠাৎ করেই পড়ে যান পরিনিতা। তারপর তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

আপডেট টাইম : ১১:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫