ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মহাবিশ্বের বৃহত্তম ‘কাঠামো’র সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৯ বার

মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মিল্কিওয়ের চেয়েও ১৩ হাজার গুণ বড় এই কাঠামো।এর নাম দেওয়া হয়েছে কুইপু। সম্প্রতি লাইভ সাইন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো ‘হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল’। পৃথিবী থেকে এটি ১ হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে বিষয়টি এখনো মীমাংসিত নয়।

বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে কুইপুসহ আরও চারটি বিশাল কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই পাঁচটি সুপারক্লাস্টার মহাবিশ্বের ক্লাস্টারের ৪৫ শতাংশ, গ্যালাক্সির ৩০ শতাংশ ও বস্তুর ২৫ শতাংশ দখল করে আছে।  অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার মিলে সুপারক্লাস্টার তৈরি হয়।  ক্লাস্টারগুলো মহাকর্ষ শক্তির সঙ্গে এক অপরের সঙ্গে যুক্ত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি লানিয়াকি সুপারক্লাস্টারে অবস্থিত।

গবেষণা দলটি জানায়, এই কাঠামোটি ক্লাস্টার ম্যাপে খালি চোখেই দেখা সম্ভব। আলাদা কোনো ডিটেকশন পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এই কাঠামোটি এত বিশাল যে শিগগিরই এটি ভেঙে পড়বে এবং আলাদা ইউনিট তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মহাবিশ্বের বৃহত্তম ‘কাঠামো’র সন্ধান

আপডেট টাইম : ০৭:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫