ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৮ বার

আবারও ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া ওই নৌকায় পাকিস্তানিসহ একাধিক দেশের নাগরিক ছিলেন। তবে যাত্রীদের অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্মকর্তারা পাকিস্তানি নাগরিকদের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা জানান, লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের জাওয়াইয়া উপকূলের মারসা ডেলার বন্দরের কাছে নৌকাটি ডুবে যায়। তখন নৌকাটিতে ৬৫ জন আরোহী ছিলেন।

ত্রিপোলির পাকিস্তান দূতাবাস জানায়, তারা জাওয়ােইয়া হাসপাতলে খোঁজ নিচ্ছেন। নিহতদের মধ্যে কেউ পাকিস্তানি রয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে চলতি বছর জানুয়ারিতে আফ্রিকার মরিশানিয়া থেকে স্পেন যাওয়ার পথে নৌকাডুবে ৪০ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল। ওই নৌকায় ৮৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৬৬ জনই ছিলেন পাকিস্তানি। তারও আগে ১৩ ও ১৪ ডিসেম্বর গ্রিসের কাছে নৌকাডুবে ৮০ জনেরও বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও ৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

আপডেট টাইম : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫