ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

শ্রীলংকায় হোস্টেলে ব্রিটিশ ও জার্মান নারীর রহস্যজনক মৃত্যু, কী বলছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১ বার

শ্রীলংকার রাজধানী কলম্বোর হোস্টেলে দুই বিদেশি নারী অসুস্থবোধ করার পর মৃত্যুবরণ করেছেন৷ তাদের রুমে ছেটানো কীটনাশকের কারণে এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে৷

লংকান কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে যে দুই নারীর মৃত্যুর সঙ্গে ৩০ জানুয়ারি তাদের রুম পরিষ্কার করার সময় ছেটানো কীটনাশকের কোনো সম্পর্ক আছে কি না৷

শনিবার দেশটির পুলিশ জানিয়েছে, কলম্বোর হোস্টেলে অসুস্থবোধ করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল৷ তাদের একজন ২৪ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এবং অন্যজন ২৬ বছর বয়সি জার্মান নাগরিক৷ এই দুই নারীর মৃত্যুর কারণ সনাক্তে তদন্ত শুরু করা হয়েছে৷

ডয়চে ভেলে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নারী এবনি মেকিনটোশের পরিবার জানিয়েছে মৃত্যুর আগে তার বমি হয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পহেলা ফেব্রুয়ারি মেকিনটোশের মৃত্যু হয়৷ তাকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

জার্মান নারীর আরো পরে মৃত্যু হয়৷ এক জার্মান পুরুষের সঙ্গে একটি হোটেল ছিলেন তিনি৷ সেই পুরুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷

মৃত্যুর কারণ কী হতে পারে?

শ্রীলংকা কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে, দুই নারীর মৃত্যুর সঙ্গে ৩০ জানুয়ারি তাদের রুম পরিষ্কার করার সময় ছেটানো কীটনাশকের কোনো সম্পর্ক আছে কি না৷ পুলিশ মনে করছে রুমগুলোতে ছারপোকা এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিষাক্ত কীটনাশক ছেটানো হয়েছিল৷তবে খাদ্যে বিষক্রিয়ার কারণেও তাদের মৃত্যু হয়ে থাকতে পারে৷

এবনি মেকিনটোশের পরিবার শ্রীলংকায় গিয়ে তার মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেছে৷ গোফান্ডমি পাতায় এসংক্রান্ত পোস্টে লেখা হয়েছে, আমাদের তার সঙ্গে থাকা দরকার এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

শ্রীলংকায় হোস্টেলে ব্রিটিশ ও জার্মান নারীর রহস্যজনক মৃত্যু, কী বলছে পুলিশ

আপডেট টাইম : ১২:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫