ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় মাথায় ক্রেন পড়ে দুই ইসরাইলি সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৪ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

নিহত এক সেনার নাম নাদাভ কোহেন (২১)। অপরজন  নাখমান রাফায়েল বেন আমি (২০)।বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলের প্রচারমাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝোড়ো বাতাসের কারণে একটি তাবুঁর ওপর একটি ক্রেনধসে পড়ে। সে সময় ওই তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন। এরপর এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এই ঘটনাটি তদন্ত করছে, যা ‘গুরুতর এবং আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অভাবকে প্রতিফলিত করে’।

গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেখানে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। তবে পুরো গাজায় এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়বে না। যেখানেই চোখ যায় সেখানেই ধসে পড়া বাড়ি-ঘর আর হত্যাযজ্ঞের চিহ্ন চোখে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় মাথায় ক্রেন পড়ে দুই ইসরাইলি সেনা নিহত

আপডেট টাইম : ০৭:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫