ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হয় ওরা থাকবে নয়তো আমি: বাটলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৩ বার

বাংলাদেশ নারী ফুটবলে চলছে উত্তাল অবস্থা। ক্রমেই সেই অবস্থা যেন গুরুতর হচ্ছে। কোচ পিটার বাটলারের অধীনে ১৮ জন নারী ফুটবলার অনুশীলন না করার ঘোষণা দিয়েছেন। পাল্টা কঠোর হয়েছেন বাংলাদেশ নারী দলের কোচও। জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাংবাদিকদের কাছে এমন বিস্ফোরক মন্তব্য করেন।

নারী ফুটবলের অচলাবস্থা কাটাতে বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। গতকাল মঙ্গলবার এই বিশেষ কমিটির মুখোমুখি হয়েছিলেন বাটলার। সেই বিষয়ে এই ব্রিটিশ কোচ বলেন, ‘বেশ সুন্দর পরিবেশে কথোপকথন হয়েছে। তারা জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

যে ১৮ নারী ফুটবলার কোচের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাদের মধ্যে ১৬জনই সাফজয়ী দলের সদস্য। এদের মধ্যে কয়েকজনকে বাটলার বাদ দিতে চান বলে শোনা যায়। এই বিষয়ে ব্রিটিশ এই কোচ বলেন, ‘আমি নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়ের কথা বলেছি, তারা থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া দরকার।’

বাটলারের আগে বিদ্রোহ করা ফুটবলারদের সঙ্গেও কথা বলেছে বাফুফের বিশেষ কমিটি। তবে তাদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোন সুযোগ নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হয় ওরা থাকবে নয়তো আমি: বাটলার

আপডেট টাইম : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫