ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিপিএল রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০১ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে দাপট, তবে মাঝ পথে এসে পথ হারায়। প্লে অফে উঠলেও প্রথম দুই দলে থাকতে পারেনি রংপুর রাইডার্স। আজ সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছে তারা। যেখানে এই ম্যাচ ঘিরে তাদের প্রস্তুতিও ছিল ব্যাপক। উড়িয়ে আনা হয় তিন বিদেশি হেভিওয়েট। তারা হলেন জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ভেডিড। তবে তারকা বহুল একাদশ গড়েও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর রংপুরকে বিদায় করে টুর্নামেন্টে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে খুলনা।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ৮৫ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ও ৫৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে চলে যায় খুলনা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুলনার স্পিন তোপে পড়ে রংপুরের ব্যাটাররা। বিশেষ করে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তারা। তবু শেষদিকে আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানের সুবাদে এই স্কোর পায় তারা। ২৩ রান করেন অধিনায়ক সোহান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

খুলনার বোলরদের মধ্যে মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট দখল করেন।

৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনারও শুরুটা ভালো হয়নি। আকিফ জাভেদের বলে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন মেহেদী মিরাজ। তবে বাকি গল্পটা শুধুই খুলনার। মোহাম্মদ নাঈম ও অ্যালেক্স রসের ব্যাটে সহজ জয় পায় দলটি। নাঈম ৩৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। আর ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রস।

আজই প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। তাদের মধ্যে জয়ী দলের সঙ্গে আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে খুলনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিপিএল রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

আপডেট টাইম : ০৬:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫