ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মৃত্যুর প্রায় পাঁচ মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০২ বার
ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির বর্তমান প্রধান নাইম কাসেম। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন।

কাসেম প্রথমবারের মতো নিশ্চিত করেছেন, ইসরায়েলি অভিযানে নিহত হওয়ার আগে অক্টোবরে নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হিসেবে শীর্ষস্থানীয় কর্মকর্তা হাশেম সাফিউদ্দিনকে নির্বাচিত করা হয়েছিল।

কিন্তু ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ এ নেতা হাশেম সাফিউদ্দিনও নিহত হয়েছেন। হিজবুল্লাহ একই দিনে সাফিউদ্দিনেরও জানাজা করবে।কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের সময় নিরাপত্তার কারণে জানাজা অনুষ্ঠিত হতে না পারায় আগামী ২৩ ফেব্রুয়ারি নাসরুল্লাহর জন্য একটি বিশাল জানাজা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। জনসাধারণও সেখানে অংশগ্রহন করতে পারবে।

কাসেম আরো বলেন, ‘সাফিউদ্দিনকে মহাসচিব বা হিজবুল্লাহর নেতা হিসেবেই দাফন করা হবে, কারণ আমরা … তাঁর বিশিষ্ট সাইয়্যেদ হাশেমকে মহাসচিব নির্বাচিত করেছিলাম … কিন্তু ঘোষণার এক বা দুই দিন আগে ৩ অক্টোবর তিনি শহীদ হন।’

নাসরুল্লাহকে বৈরুতের উপকণ্ঠে পুরাতন এবং নতুন বিমানবন্দর সড়কের মাঝখানে আমাদের পছন্দের একটি জমিতে দাফন করা হবে এবং সাফিউদ্দিনকে দক্ষিণ লেবাননের তার নিজ শহর দেইর কানুনে দাফন করা হবে বলে হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাসেম বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মৃত্যুর প্রায় পাঁচ মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে

আপডেট টাইম : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫