ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিদেশি ক্রিকেটাররা কখন দেশ ছাড়ছেন, জানাল রাজশাহী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৩ বার

এবারের বিপিএল বিতর্ক ছড়িয়েছে বেশ। সেটা পারিশ্রমিক নিয়ে হোক বা ফিক্সিংয়ের সন্দেহের কারণে হোক। প্লে-অফে উঠতে না পরলেও বিতর্ক তৈরি করার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্ক তৈরি করা এই ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক না দেওয়ায় গতকাল দেশে না ফিরে হোটেলেই কাটান বিদেশি ক্রিকেটাররা। পরে গতকাল রাতেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী জানিয়েছে, আজ রাত থেকেই বাংলাদেশ ছাড়তে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, (রবিবার দিবাগত) রাত তিনটায় জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল হারারের উদ্দেশে উড়াল দেবেন ইথিওপিয়ান এয়ারলাইনসে চড়ে। রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে যাবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।

৫ ফেব্রুয়ারি রওনা দেবেন পাকিস্তানি হেড কোচ এজাজ আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স। বাকিরাও সম্ভাব্য দ্রুততম সময়ে বাংলাদেশ ছাড়বেন বলে জানিয়েছে রাজশাহী। তাদের বিমানের টিকিট পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাজশাহীর একজন বিদেশি ক্রিকেটারও।

পুরো টুর্নামেন্টে পারিশ্রমিক ইস্যু নিয়ে নাটক করেছে রাজশাহী। দেশি-বিদেশি সব খেলোয়াড়রাই এর ভুক্তভোগী ছিলেন। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু সেই অর্থ প্রদান না করায় একবার অনুশীলনই বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। আর বিদেশি ক্রিকেটাররা তো একটি ম্যাচই বর্জন করেন। যদিও পরের ম্যাচে বার্ল ও হারিস খেলেছিলেন।

সময়মতো অর্থ পরিশোধ না করায় চট্টগ্রামের টিম হোটেলে ঝামেলায় পড়েছিলেন রাজশাহীর মালিক শফিক। তার রুমের বাইরে বসে থাকা নিরাপত্তা কর্মীদের ছবি ভাইরাল হয়েছিল সেসময়। রাজশাহী দল ঢাকায় আসার পর, অর্থ সংক্রান্ত সমস্যার কারণে তাদের একটি হোটেল থেকে তাদের চেক আউট করতে বাধ্য করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিদেশি ক্রিকেটাররা কখন দেশ ছাড়ছেন, জানাল রাজশাহী

আপডেট টাইম : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫