ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী ম্যানেজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৭ বার

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নিয়োগ দেওয়া হয়েছে একজন নারী ম্যানেজারকে। নিরাপত্তা রক্ষা ও অভিযানে পটু হিনা মুনাওয়ারকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মুনাওয়ার।

অবসরপ্রাপ্ত সিনিয়র আমলা নাভিদ আকরাম চিমা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও মুনাওয়ারকে নিয়োগ দেওয়া নিয়ে তাই বেশ কৌতূহল আছে ক্রিকেট ভক্ত, বিশেষজ্ঞ এবং গণমাধ্যমে।

পাকিস্তানের সিভিল সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মুনাওয়ার আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। বেশ কড়া ধাচের অফিসার হিসেবে পরিচিত তিনি। দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের উচ্চ ঝুঁকিপূর্ণ সোয়াত এলাকায় ফ্রন্টিয়ার কনস্টাবুলারিতেও।

পিসিবির এক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘সম্ভবত তাকে (মুনাওয়ার) নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দল ও খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের কার্যক্রমকে সুগম করা। কারণ তিনি কৌশলগত এবং নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন, বিভিন্ন কার্যক্রমকে সুগম করতে সহায়তা করেছেন।’

পাকিস্তান বোর্ডে অবশ্য নতুন নন মুনাওয়ার। গত বছর পিসিবিতে যোগ দেন তিনি। এশিয়া কাপে পাকিস্তানের নারী অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী ম্যানেজার

আপডেট টাইম : ০৬:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫