ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস হরমুজ প্রণালিতে মাইন স্থাপন, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না এবার শিক্ষাগত যোগ্যতা অনিশ্চয়তায় বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ নতুন সংসদের যাত্রা শুরু স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক গণমাধ্যমের স্বাধীনতায় অবনতির শীর্ষে যুক্তরাষ্ট্র তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি

নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৬ বার

আবারও নতুন শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান।আজ রবিবার তারা এমন একটি মিসাইল প্রকাশ্যে এনেছে যা ১৭০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এটি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় টেলিভিশনে এই মিসাইলের ছবি প্রকাশ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘এতিমাদ’। যার অর্থ ‘বিশ্বাস’। এটা সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র।

এর আগে গতকাল শনিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন।

নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে; প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে।

ইরানের সেফাহ নিউজ জানিয়েছে, শত্রু বাহিনীর যুদ্ধজাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র। রিপোর্টে বলা হয়েছে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।

এর আগে ১৮ জানুয়ারি ইরানের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে : মির্জা আব্বাস

নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

আপডেট টাইম : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫