ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আরও তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৭ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আওতায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। আজ শনিবার ইয়ার্দেন বিবাস (৩৪), ওফার কালডেরন (৫৩) এবং কেইথ সিগেলকে (৬৫) রেডক্রসের কাছে হস্তান্তর করেছে তারা।বিনিময়ে ইসরায়েল ১৮০ জনকে মুক্তি দেওয়ার কথা। ইতিমধ্যে ২৫ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে গত বৃহস্পতিবার ৮ জিম্মিকে মুক্তি দিয়েছিল তারা। এরমধ্যে তিনজন ছিলেন ইসরায়েলি, বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। সেদিন জিম্মিদের মুক্তি দেওয়ার সময় গাজার খান ইউনিসে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে আজ সুশৃঙ্খলভাবে নতুন তিনজকে মুক্তি দেয় তারা।

নতুন করে আজ যে তিন জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে, তার বিনিময়ে দখলদার ইসরায়েল তাদের কারাগার থেকে ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। যারমধ্যে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্তরাও রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সহস্রাধিক রকেট হামলা চালায় হামাস। এতে অনেক ইসরায়েলি নিহত হন। জিম্মি করা হয় অনেক বেসামরিককে। জবাবে গাজাবাসীর ওপর বহুদিন ধরে চলা নিপীড়ন জোরাল করে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনে নিহত হয়েছেন ৪৭ হাজারেও বেশি মানুষ। আহত হয়েছেন এক লাখেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।বিশ্বজুড়ে চাপ সৃষ্টির পর এক বছরেরও বেশি সময় পর চলতি মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আরও তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫