ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার, বেঁচে নেই কোনো যাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১২৩ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এ দুর্ঘটনার পর শোক জানিয়ে জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন ট্রাম্প বলেন, ‘অযোগ্যদের নিয়োগ দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এদিকে, আমেরিকান এয়ারলাইনসের ওই প্লেনের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার করা হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার, বেঁচে নেই কোনো যাত্রী

আপডেট টাইম : ১২:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫