ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রেমের টানে পাকিস্তানে মার্কিন নারী, প্রেমিকের ধোঁকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১২৯ বার

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন এক মার্কিন নারী। কিন্তু করাচিতে যাওয়ার পর বুঝতে পারেন, সেই যুবক তাকে ধোঁকা দিয়েছেন।এখন পাকিস্তানি নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেই নারীর নাম ওনিজাহ অ্যান্দ্রু রবিনসন। এখন পাকিস্তানেই থাকতে চান তিনি। সেজন্য সপ্তাহে ৩ হাজার ডলার দাবি করেছেন এবং পাকিস্তানি নাগরিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জানা গেছে, ১৯ বছরের পাকিস্তানি তরুণ নিদাল আহমেদ মেমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ৩৩ বছর বয়সী রবিনসন। সেজন্যই যুক্তরাষ্ট্র ছেড়ে পাকিস্তানে আসেন। কিন্তু নিদালের পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরিবারের চাপে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এর মধ্যে করাচি বিমানবন্দরে সাতদিন ধরে ঘুরছিলেন রবিনসন।

এরপর নিদালের বাসায় উপস্থিত হন তিনি। কিন্তু গিয়ে দেখেন সেখানে কেউ নেই। তার পরিবার অন্য কোথাও চলে গেছে। এরপর ঘরের সামনেই বসে পড়েন রবিনসন। ভবনের পার্কি এরিয়াতে আশ্রয় নেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। একজন মার্কিন নারী দেখার জন্য অনেক মানুষ ঘরের সামনে ভিড় জমাচ্ছেন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাতকারে রবিনসন বলেন, ‘আমাকে প্রতি সপ্তাহে ৩ হাজার ডলার দিতে হবে। আমি পাকিস্তানি নাগরিক হয়ে যাচ্ছি।’ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি ফিরে যাচ্ছেন না। তিনি জানান, যদি সামনের সপ্তাহেও খাবার না পান, তবে তাকে চলে যেতেই হবে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর নিরাপত্তা প্রয়োজন। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রেমের টানে পাকিস্তানে মার্কিন নারী, প্রেমিকের ধোঁকা

আপডেট টাইম : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫