ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ধর্মীয় সমাবেশে মঞ্চ ধসে নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৮৪ বার

ভারতের একটি ধর্মীয় সমাবেশ চলাকালে কাঠের মঞ্চ ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ৪০ জন। আজ মঙ্গলবার ভারতের লখনউয়ে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেন, জৈন দেবতা আদিনাথের মুক্তি উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় এই কাঠের মঞ্চটি তৈরি করা হয়। মঞ্চটি ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চল্লিশজন আহত হয়েছেন।

দুর্বল ভিড় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ত্রুটির কারণে ভারতের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ কেরালা রাজ্যের একটি মন্দিরে হিন্দু নববর্ষ উপলক্ষে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের সময় এক ভয়াবহ বিস্ফোরণে আরও ১১২ জন মারা যান।

জৈন ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম। ভারতের ১২৫ কোটি মানুষের এক শতাংশেরও কম লোক এই ধর্ম অনুসরণ করে। এই ধর্মে অহিংসা, কঠোর নিরামিষভোজী এবং ছোট-বড় সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রচার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতে ধর্মীয় সমাবেশে মঞ্চ ধসে নিহত ৫

আপডেট টাইম : ০৬:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫