ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১০৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আসতে পারেন।’

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের পর বিদেশি কোনো নেতা হিসেবে মোদিই প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন।

মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সোমবার সকালে মোদির সঙ্গে অনেক কথা হয়েছে। সম্ভবত পরবর্তী মাসে মোদি হোয়াইট হাউসে আসছেন।’

মোদির সঙ্গে ফোনে কী কথা হয়েছে, জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর পাশাপাশি ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক।’

এর আগে মোদি-ট্রাম্পের ফোনালাপের বিষয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রে তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউস সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মোদি-ট্রাম্প যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্ব এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কোয়াড অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন।

প্রসঙ্গত, ভারত চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন মোদি, জানালেন ট্রাম্প

আপডেট টাইম : ০৬:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫