ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বিরুদ্ধে লড়া ডজনখানেক আইনজীবীকে বরখাস্ত করলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৭৮ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা পরিচালনায় থাকা ১২ জনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বিচার বিভাগের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের মনোনীত এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই আইনজীবীরা যেহেতু ট্রাম্পের মামলায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাই প্রেসিডেন্টের অ্যাজেন্ডা বাস্তবায়নে তারা নির্ভরযোগ্য হবেন বলে বিশ্বাস করেন না ম্যাকহেনরি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনায় বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের সঙ্গে কাজ করছিলেন চাকরিচ্যুত আইনজীবীরা। তবে, নভেম্বরে ট্রাম্প জয়লাভ করলে মামলাগুলো বাতিল করে দেয় বিচার বিভাগ। আর চলতি মাসে পদত্যাগ করেছেন স্মিথ।

আইনজীবীদের জন্য ইস্যু করা ইস্তফাপত্রের একটি অনুলিপি রয়টার্স যাচাই করে দেখেছে। বরখাস্ত করার পক্ষে সাফাই গেয়ে চিঠিতে ম্যাকহেনরি উল্লেখ করেছেন, মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পের ক্ষমতা প্রধান নির্বাহীর সমতুল্য।

চার বছর হোয়াইট হাউজের বাইরে থাকাকালীন সময়ে আইনি উপায়ে ট্রাম্পকে কাবু করার চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তিদের একহাত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ও তার সমর্থকরা। সোমবারের ঘটনায় প্রমাণ হলো, হুমকি বাস্তবায়নে পিছপা হবে না প্রশাসন।

উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে ফ্লোরিডার ব্যক্তিগত ক্লাবে গোপন নথি রাখার ও ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়নে হস্তক্ষেপের অভিযোগে মামলা করেছিলেন স্মিথ। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, এসব মামলা আইন ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ। নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর মামলাগুলো প্রত্যাহার করে নেন স্মিথ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিজের বিরুদ্ধে লড়া ডজনখানেক আইনজীবীকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫