ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার ওঠে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
  • ৩০০ বার

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার ওঠে। তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে। দেশদ্রোহী-স্বাধীনতা বিরোধীরা যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সম্পদ লুটপাট হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার ওঠে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের রেলপথের ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে ৬৪ জেলায় রেলস্টেশন স্থাপন করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নির্বাচনী ওয়াদা পূরণ করে, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে শুধু লুটপাট করে। ওরা কোনদিন দেশের উন্নতি চায়নি, এরা দেশের ধ্বংস চায়।

রেলমন্ত্রী শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমানগন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহাম্মদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী শাহ আলম বাঙ্গালী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, জিএম জাহিদ হোসেন টিপু, মো. মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, লোকমান হোসেন রুবেল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার ওঠে

আপডেট টাইম : ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬