ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার: ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার।শনিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা পেয়ে আসছে কানাডা। তাই তাদের আলাদা দেশ নয়, অঙ্গরাজ্য হওয়া উচিত। কানাডীয় পত্রিকা ন্যাশনাল পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরের পর বছর ধরে সুযোগ-সুবিধা পেয়ে আসছে কানাডা। আমরা আর এমনটা হতে দিবো না। ’ তিনি বলেন, ‘কানাডার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি কোটি কোটি ডলার কোনো দেশের জন্য খরচ করতে চাই না, যদি না তারা আমাদের কোনো অঙ্গরাজ্য হয়। আর যদি অঙ্গরাজ্য হয়ে যায় তবে কানাডার নাগরিকদের অনেক কম ট্যাক্স দিতে হবে। তারা অনেক সুযোগ সুবিধা পাবে এবং নিরাপত্তা পাবে। ’

এর আগেও ট্রাম্প একাধিকার বলেছেন যে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে কানাডার যোগ দেওয়া উচিত।

এ ছাড়া ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড ‘কিনে নেওয়ার’ আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত কানাডার: ট্রাম্প

আপডেট টাইম : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫