ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফিলিস্তিনিদের গাজা থেকে ‘তাড়িয়ে’ দিতে বললেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার

দায়িত্ব নিয়েই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শনিবার তিনি বলেছেন, গাজা পুরোা পরিষ্কার করা উচিত। ফিলিস্তিনিদের পাশের দেশ মিসর কিংবা জর্ডানে সরিয়ে দেওয়া উচিত। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন যে তিনি বিষয়টি জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলাপ করেছেন। মিসরীয় প্রেসিডেন্টে আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা রয়েছে তার।

ট্রাম্প বলেন, ‘আমি জর্ডানের রাজাকে বললাম যে আপনি যদি আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেন তবে আমি খুবই খুশি হবো। আমি পুরো গাজা উপত্যকায় তাকিয়ে আছি এবং সেখানে খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে।’ ট্রাম্প জানান, তিনি চান যে রাজা যেন আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেয়।

তিনি আরও বলেন, ‘আমি চাই মিসরও ফিলিস্তিনিদের আশ্রয় দিক। আমি আগামীকাল জেনারেল আল সিসির সঙ্গে কথা বলবো। আমি তখন বিষয়টি তুলবো।’

ট্রাম্প বলেন, ‘আপনি ১৫ লাখ মানুষের কথা বলছেন। আমরা ‍হুট করে সরিয়ে দিতে পারবো না। বছরের পর বছর এখানে সংঘাত হয়ে আসছে। কিছু একটা করা দরকার।

গাজাকে ধ্বংসস্তূপ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছে। আমি কযেকটি আরব দেশের সঙ্গে কথা বলবো তারা যেন ফিলিস্তিনিদের থাকার ব্যবস্থা করে দেয় যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে।’

তবে বাইডেন প্রশাসন গাজার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার বিরোধী ছিল। তারা দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে সংকট সমাধান করে গাজাবাসীদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফিলিস্তিনিদের গাজা থেকে ‘তাড়িয়ে’ দিতে বললেন ট্রাম্প

আপডেট টাইম : ০৫:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫