ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হয় না এটা খুবই ভয়ংকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
  • ৩৬৯ বার

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দেয়ার পরও তা কার্যকর হয় না, এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।’ তিনি বলেন, ‘আইনের শাসনের দেশ হওয়ায় তা আইন অনুযায়ী চলবে। এক দেশে দুই ধরনের আইন থাকতে পারে না। আমাদের দেশ আইনের শাসনের দেশ। আইনকে বাস্তবায়ন করতে হবে। কেননা আইন বাস্তবায়নের বিকল্প কিছু নেই।’

শুক্রবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি’র দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনাদের সঙ্গে আমার বৈঠকের দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হয়নি তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার দরকার।’

এ ধরনের উদাহরণ সরকার রাখতে চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা সময় করে এ মিলনায়তনেই আলোচনার আয়োজন করুন। আমি এ আলোচনায় থাকব।’

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হয় না তা দেখা উচিত। আর আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে।’

মো. শামসুর রহমান তার লিখিত বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নানা বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ, চাকরি ও বেতন কমিশনের সুপারিশ রয়েছে। স্পেশাল ইনক্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেয়ার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হয় না এটা খুবই ভয়ংকর

আপডেট টাইম : ১১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬