ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী বাংলাদেশ সফরের পাকিস্তানের দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান এ বছর হজে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি যেসব কারণে হতে পারে এসএসসি পরীক্ষা বাতিল ও বহিষ্কার বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’ এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

শীতে জিহ্বায় ঘা হলে রোধ করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১০০ বার

শীতে জিহ্বায় ঘা হওয়ার প্রবণতা বাড়ে। কারণ এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জিহ্বায় ঘা হলে খাওয়ার সময় কিংবা কথা বলতেও কষ্ট হয়। এর সঙ্গে জ্বালাপোড়া ও ব্যথা তো থাকেই। তবে কেন এমনটি হয়?

জিহ্বার ঘা কিন্তু মাউথ আলসারের মধ্যেই পড়ে। এক্ষেত্রে মুখের ভেতরে যে কোনো স্থানে যেমন- জিহ্বা, মাড়ির গোড়া, জিহ্বার নিচে কিংবা উপরের অংশে এমনকি ঠোঁটে পর্যন্ত ঘা হতে পারে।

মাউথ আলসার হওয়ার কয়েকটি অন্যতম কারণ হলো- ভিটামিনের ঘাটতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, কম পানি পান করা, দুশ্চিন্তা ইত্যাদি। আবার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলেও এ সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কমে।

মাউথ আলসার অনেক সময় ক্যানসারেরও লক্ষণ হতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে তা সাধারণভাবে নেবেন না। সঠিক চিকিৎসার পাশপাশি কয়েকটি কৌশল অবলম্বন করে মাউথ আলসারের সমস্যা সহজেই সারাতে পারেন। এজন্য কী কী করবেন জেনে নিন-

১. হলুদের গুঁড়া ২ চা চামচ পানিতে ফুটিয়ে ঠান্ডা হলে কুলকুচি করুন। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে ও ঘায়ের যন্ত্রণাও সারবে।

২. এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাথলেও আরাম পাবেন।

৩. গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখের ঘায়ে লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।

৪. ঘি দিয়েও কিন্তু জিহ্বার ঘা সারাতে পারেন। এজন্য রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগাতে পারেন ঘি। এতেও মুখের ঘা দ্রুত সারবে। তবে অবশ্যই খাঁটি ঘি ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে।

৫. অ্যালোভেরার রস স্বাস্থ্যের জন্য এমনকি বিভিন্ন প্রদাহ সারাতেও বিশেষ উপকারী। তাজা অ্যালোভেরার রস লাগালে মুখের ঘা দ্রুত সারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

শীতে জিহ্বায় ঘা হলে রোধ করবেন যেভাবে

আপডেট টাইম : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫