ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ড. ইউনূসের সঙ্গে বৈঠক যে কারণে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গতকাল বুধবার ইনফান্তিনো ও ড. ইউনূসের মধ্যে এই বৈঠক হয়। সভায় ইনফান্তিনো জানান, আগামী দুই মাসের মধ্যে (মার্চ) তিনি বাংলাদেশ সফর করতে চান। দেশের নারী ফুটবলে অর্থায়নের আশাও প্রকাশ করেছেন তিনি। অধ্যাপক ইউনূসকে তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফর করতে চাই।’ গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানা যায়।

খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ড. ইউনূসের ধারণার প্রশংসা করেন ইনফান্তিনো। দক্ষিণ এশিয়ান অঞ্চলে ফুটবলের উন্নয়নে ফিফা কাজ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমেটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য ইনফান্তিনোর সহায়তা চেয়েছিলেন ড. ইউনূস। ফিফা সভাপতিও বাংলাদেশ নারী ফুটবলের উন্নয়নে অর্থায়ন করতে চান বলে জানিয়েছেন।

সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে কাজ করারও ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। ফিফার এই পদক্ষেপের ফলে সৌদিতে বাংলাদেশি প্রবাসীরাও সুবিধা ভোগ করবে বলে জানান তিনি।

এর আগে, বাংলাদেশের যুব উৎসবে আমন্ত্রণ জানানো হলেও আসতে পারেননি ইনফান্তিনো। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেছেন ফিফা সভাপতি। বৈঠকে ড. ইউনূসের পাশাপাশি বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ড. ইউনূসের সঙ্গে বৈঠক যে কারণে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

আপডেট টাইম : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫