ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে।

প্রতিবেদনে, ১৮ হাজার ভারতীয়ের যে হিসাবের কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে। বিবিসি জানিয়েছে, এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই-র তথ্য মিলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইসিই গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল, ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে।

ব্লুমবার্গ এটাও লিখেছে, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ না করে।

প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রগুলো থেকে ব্লুমবার্গ জানতে পেরেছে, দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় এখন নিশ্চিত করবে ভারত। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে, তাই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে দিতে চাননি।

তারা বলছেন, সংখ্যাটা ১৮ হাজারের থেকে অনেক বেশিও হতে পারে। কারণ ঠিক কতজন ভারতীয় অভিবাসী বৈধ নথি ছাড়া আমেরিকায় বাস করছেন তার সঠিক সংখ্যাটা এখনও স্পষ্ট নয়।

প্রত্যর্পণ প্রক্রিয়ায় জড়িত সূত্রগুলোর কাছ থেকে ব্লুমবার্গ এও জানতে পেরেছে যে বৈধ নথি ছাড়া যে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাটের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগ অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে। অফিস অফ হোমল্যান্ড সিকিওরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

তিনটি বিভাগেরই ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যায় যে কোনো দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে।

যে কয়েকটি দেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা সব থেকে বেশি, সেই তালিকার ওপরের দিকেই রয়েছে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত

আপডেট টাইম : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫