ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পঞ্চগড়ে শীতের দাপটে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৯৮ বার

পঞ্চগড়ে শীতের প্রকোপ কমেনি। কুয়াশাচ্ছন্ন সমগ্র জনপদ। সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। বয়ে যাচ্ছে উত্তরের হিমশীতল বাতাস। শীতের দাপটে এ অঞ্চলে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা একটু বাড়লেও শীতের প্রকোপ কমেনি। তীব্র শীতে মানুষজন জড়োসড়ো হয়ে পড়েছে।

এই শীতে খেটে খাওয়া কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ঠান্ডাজনিত এসব রোগ এড়িয়ে চলতে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ শয্যার এই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগী ভর্তি ছিল ২১৪ জন। এর মধ্যে পুরুষ ৫৩ জন, নারী ১০৫ জন এবং নবজাতক ও শিশু ৫৬টি। এছাড়া শীতজনিত ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে আরও ৫ শিশু ভর্তি হয়েছে।

এদিকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও রোগীর সংখ্য বেড়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বেশির ভাগ শিশুরা ভর্তি হয়েছে। শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ এড়াতে বাড়তি যত্ন নিতে হবে। বিশেষ করে শিশুদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, বাসি খাবার না খায়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়া এসব রোগবালাই ঠেকাতে অবশ্যই শিশুদের যেসব টিকা আছে, সেগুলো সঠিক সময়ে নিতে হবে। শীতের সময় বয়স্ক ব্যক্তিদেরও বাড়তি যত্ন নেওয়া উচিত।’

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হীমশীতল বাতাস বয়ে যাচ্ছে বলে বেশ শীত অনুভূত হচ্ছে। এবার জানুয়ারী মাস জুড়েই শীতের প্রকোপ থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পঞ্চগড়ে শীতের দাপটে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

আপডেট টাইম : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫