ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিজিবি-বিএসএফ বৈঠকে নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার

বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার সকালে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। দুই দেশের মিডিয়া থেকে সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এবং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং সভায় উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করে। এ ছাড় সভায় বিজিবি-বিএসএফের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি-বিএসএফের সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিজিবি-বিএসএফ বৈঠকে নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫