ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার

আনুষ্ঠানিভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার ক্যাপিটল হিলে তিনি শপথ নেওয়ার পর থেকেই বিশ্বনেতারা অভিনন্দন জানাতে শুরু করেছে তাকে।তারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নেতার সাথে ভাল সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘দৃঢ়সংকল্পবদ্ধ’ বলে বর্ণনা করে বলেন, ‘তিনি যে শক্তির মাধ্যমে শান্তির নীতি ঘোষণা করেছেন, সেটা মার্কিন নেতৃত্ব শক্তিশালী করার এবং দীর্ঘস্থায়ী এবং ন্যায় শান্তি প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করেছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্থায়ী শান্তির কথা বলেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, ক্ষণিক যুদ্ধবিরতি লক্ষ্য হওয়া উচিত না … কিন্তু সকল জনগণের ন্যায্য স্বার্থের উপর ভিত্তি করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দু’দেশ পুনরায় একসাথে কাজ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে পারবে। তিনি বলেন, ‘আমাদের মিত্রতার সেরা দিন এখনো সামনে আছে।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে আপনার সাথে কাজ করতে প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন যে, এর অর্থ হলো, ‘আমাদের অঞ্চলে এবং বিশ্বে নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করে ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েলি রাষ্ট্র নিরাপত্তা এবং শান্তিতে পাশাপাশি থাকবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে বলেন, ‘আমি আপনার সাথে পুনরায় কাছ থেকে কাজ করার অপেক্ষায় আছি, যেটা আমাদের দু’দেশের কল্যাণে আসবে, এবং বিশ্বের জন্য ভাল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।’

ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেন, ‘ইইউ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সাথে কাজ করার জন্য অপেক্ষা করছে। এক সাথে, আমাদের সমাজ আরও সমৃদ্ধি অর্জন করবে এবং নিরাপত্তা জোরদার করবে।’

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্ব এবং যে মূল্যবোধ আমাদের ঐক্যবদ্ধ করে, তা যুক্তরাষ্ট্র এবং ইতালির মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করবে, এক সাথে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আমাদের জনগণের জন্য নিরাপত্তা এবং সমৃদ্ধি গড়ে তুলতে।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম সামাজিক মাধ্যম এক্স-এ বলেন, ‘প্রতিবেশী এবং বাণিজ্য অংশীদার হিসেবে, সম্মান এবং সহযোগিতা সব সময় আমাদের সম্পর্কের প্রতীক হবে।’

জার্মানির চ্যান্সেলর ওলাফ শল্টজ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং ভাল আন্তঃআটলান্টিক সম্পর্ক সবসময় আমাদের লক্ষ্য।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা বলেন, ‘আমি আশা করি ট্রাম্পের প্রশাসন সফল হবে এবং যুক্তরাষ্ট্র ব্রাজিলের পার্টনার হিসেবে থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

আপডেট টাইম : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫