ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে: মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার

দেশে ইসলামি শাসনব্যবস্থা কায়েম বা প্রতিষ্ঠা হলে হিন্দুরা নিরাপত্তা পাবে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল সোমবার রাত ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘দেশ ভাগ হওয়ার পর বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভাগে পড়েনি, বাংলাদেশ পড়েছে ইসলামের ভাগে। এখন যদি কারও ইসলাম ভালো না লাগে, তাহলে চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) তো চলে গেছে, তোমাদের গোষ্ঠী সব চলে গেছে; তোমরাও চলে যাও।’

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ ইসলাম ছাড়া অন্য কারও আদর্শ অনুযায়ী চলতে পারে না। সুতরাং ইসলাম অনুযায়ী এ দেশ চলবে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে। ইসলাম কায়েম হলে বৌদ্ধ-খ্রিষ্টানের সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল, সব ভেঙে দেওয়া হয়েছে। অথচ কোনো মন্দিরে আঘাত করা হয়নি। হিন্দুদের কোনো দেব-দেবতাকে কেউ আঘাত করেনি। কারণ, মুসলমানেরা জানে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে: মামুনুল হক

আপডেট টাইম : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫