ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

র‌্যাবের হাতে আটক মাকে এখনো খুঁজে পায়নি মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৯৫ বার
বিগত আওয়ামী লীগের সরকারের সময় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। কয়েকজন নারী ও শিশু যারা ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল তাদের কিছু সাক্ষাৎকার প্রকাশ করেছে গুম সংক্রান্ত কমিশন। সেখানে গর্ভবতী নারী গুমের শিকার হওয়ার তথ্য মিলেছে। এ ছাড়াও একজন মেয়ে মায়ের সঙ্গে আটক হওয়ার পর এখনো সে তার মাকে খুঁজে পায়নি।

সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গুম সংক্রান্ত কমিশনের বরাত দিয়ে এমন কিছু ঘটনার সারসংক্ষেপ তুলে ধরা হয়।

কমিশনের তদন্ত প্রতিবেদনে নারী ও শিশুদের গুম হওয়ার ভয়ংকর সব তথ্য উঠে এসেছে। সেখানে নারীদের জোরপূর্বক গুম করার নানা তথ্য প্রকাশ করা হয়েছে। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন বলেও প্রমাণ পেয়েছে কমিশন।

অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন।কমিশনের প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার উল্লেখযোগ্যভাবে কমসংখ্যক নারী শনাক্ত করা গেছে। এর একটি কারণ হলো পুরুষদের জোরপূর্বক নিখোঁজ করার ঘটনা বেশি ঘটে। কিন্তু সামাজিক কলঙ্কের ভয়ে অনেক নারী তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন।

তবুও বেশ কয়েকজন সাহসী নারী ভুক্তভোগী আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আটকের পর নির্যাতনের ভয়ংকর কিছু বিষয়ও শেয়ার করছেন।একটি ঘটনার কথা উল্লেখ কমিশনের প্রতিবেদনে বলা হয়, একজন মা এবং তার ছোট্ট মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে। এরপর রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। পরের দিন মেয়েটিকে একটি গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলা হয়।

তার মা এখনো ফিরে আসেনি।কমিশনের প্রতিবেদনে বলা হয়, নারীদের জোরপূর্বক নিখোঁজ করার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো নারীদের তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ করা হয়েছে। উদাহরণ স্বরূপ আমরা একজন নারী ভিকটিমের সাক্ষাৎকার নিয়েছি। তিনি গর্ভবতী অবস্থায় এক মাস ধরে আটক ছিলেন এবং তার তিন বছর ও ১৮ মাস বয়সী সন্তানদেরও তার সঙ্গে বন্দি রাখা হয়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন, গর্ভবতী থাকা সত্ত্বেও একজন পুরুষ কর্মকর্তা তাকে মারধর করেছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা একজন শিশুর সাক্ষাৎকার নিয়েছি, সে তার মায়ের সঙ্গে সিটিটিসিতে আটক থাকার কথা স্বীকার করেছে। যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

র‌্যাবের হাতে আটক মাকে এখনো খুঁজে পায়নি মেয়ে

আপডেট টাইম : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫