ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে ক্ষমা করে নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থা এবং শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।

ন্যান্সি পেলোসি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক’ এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, তিনি (ট্রাম্প) সেসব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রায় ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তাদের মুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন।

ডেমোক্র্যাটরা ওই হামলায় উসকানি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা

আপডেট টাইম : ১০:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫