ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৮৭ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি সেসব নির্বাহী আদেশে সই করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প জানান, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

তার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান।

এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।

এছাড়া তিনি ডব্লিওএইচও থেকে বের হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শপথ নিয়েই বাইডেনের ৭৮ নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প

আপডেট টাইম : ১০:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫