ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কখন শপথ নেবেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ স্থানীয় সময় বেলা ১২টা, বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেওয়ার কথা রয়েছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণের জন্য গতকালই ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইউএস এয়ার ফোর্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে ট্রাম্প তার পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে যাবেন। ভার্জিনিয়া ওয়াশিংটন উপকণ্ঠে অবস্থিত। গলফ ক্লাবে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে ট্রাম্পের শপথগ্রহণ উৎস শুরু হবে। অন্যদিকে শপথের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, সেদিনও হাজারো লোক বিক্ষোভ করেছিলেন। যদিও ২০১৭ সালের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৭ সালে প্রথম মেয়াদে শপথ অনুষ্ঠানে ট্রাম্প ১৮৬১ সালে আব্রাহাম লিংকনের ব্যবহৃত বাইবেল দিয়ে শপথ নেন। দ্বিতীয় বাইবেল হিসেবে ট্রাম্প তার প্রয়াত মা ম্যারি অ্যানের দেওয়া বাইবেলও পাঠ করেছিলেন। সংবাদমাধ্যমগুলো বলছে, এবারই সম্ভবত তিনি দুই বাইবেল স্পর্শ করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপলক্ষে বাইবেলের একটি বিশেষ সংস্করণও প্রকাশ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৬৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কখন শপথ নেবেন ট্রাম্প

আপডেট টাইম : ০৬:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫