ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশের ৯ বছরের মুগ্ধর কাছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নের হার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১১৮ বার

বাংলাদেশের ৯ বছর ছেলে রায়ান রশিদ মুগ্ধ এক বিস্ময় কাণ্ড ঘটাল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর তারকা কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে।

মুগ্ধ চেস ডট কম আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়েছে। তবে মজার বিষয় ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্রের নিজস্ব অ্যাকাউন্টও নেই। ফলে কোচ নাঈম হকের অ্যাকাউন্ট থেকে খেলছিল সে।

‘বুলেট’ ফরম্যাটে খেলা হয় এই প্রতিযোগিতায়। অর্থাৎ, মাত্র এক মিনিট সময় পান প্রতিযোগীরা। মুগ্ধের কাছে হেরে কার্লসেনের রেটিং ১৬ পয়েন্ট কমেছে।

এ নিয়ে কোচ নাঈম জানিয়েছেন, মুগ্ধের অ্যাকাউন্ট না থাকায় ছাত্রকে তার অ্যাকাউন্ট থেকে খেলার অনুমতি দিয়েছিলেন তিনি। তিনি বলেন, `ওর অ্যাকাউন্ট নেই। আমার অ্যাকাউন্ট থেকেই ও খেলছিল। সেখানেই ও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে। কার্লসেনকে হারানো সহজ নয়।‘

তিনি আরও বলেন, `আমি মুগ্ধকে দাবা শিখিয়েছি। ও অনলাইনে দাবা খেলতে খুব ভালবাসে। হঠাৎ ও আমাকে এসে বলল যে কার্লসেনকে হারিয়েছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু পরে খেলার স্ক্রিনশট দেখলাম। ও বলল কী ভাবে খেলেছে। খেলার রিপ্লেও দেখলাম। তাতে বুঝলাম ও সত্যিই কার্লসেনকে হারিয়েছে। আমি অবাক হয়েছি।‘

বর্তমানে মুগ্ধ বাংলাদেশে অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন। গত বছর ডিসেম্বর মাসে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।

এদিকে কার্লসেন অবশ্য এই হার নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, অনলাইনে তাড়াহুড়ো করে খেলতে গিয়ে একটি চাল দেওয়ার সময় তার মাউস ফস্কে যায়। ফলে যেখানে তিনি চাল দিতে চেয়েছিলেন সেখানে দিতে পারেননি। সেই চালে বড় ভুল হয়ে যায়। সেই কারণেই হারতে হয়েছে তাকে। কারণ যা-ই হোক না কেন, কার্লসেনকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশের মুগ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাংলাদেশের ৯ বছরের মুগ্ধর কাছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নের হার

আপডেট টাইম : ০৬:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫