ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন মুসল্লিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৯২ বার

৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে ছামিয়ানায়। দূর-দূরন্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা।

আজ সোমবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে বয়ানমঞ্চ। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তা মেরামত, পয়ঃনিষ্কাশনের কাজে অংশ নিচ্ছেন রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।

তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন, হকের পথে আছেন, তারা ধুলা বালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত এ কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।

এদিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানেনির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমানায় তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার।

গতকাল রবিবার গাজীপুর সিটি কপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টঙ্গীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকের পুলিশি টহল।

সরকার ঘোষিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন মুসল্লিরা

আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫