ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার

রাজধানীর বনানীতে নয় দফা দাবিতে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তারা। পরে দুপুর ২টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ব্যানারে এ সড়ক অবরোধ করা হয়। অবরোধের ফলে মহাখালীগামী যানবাহনগুলো আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

অবরোধকারীদের দাবিগুলো হলো নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর; ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করতে হবে; ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকের নামে অনুমোদন দিতে হবে; সিএনজিচালিত অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে; আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন-৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে; প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে; পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে; লেন বা বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫