ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আর জি কর কাণ্ডের রায়, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছেন দেশটির আদালত। আজ সোমবার মামলার রায়ে দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালত।

আসামিকে যে তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে একটি হলো ধর্ষণের পর আঘাতের জেরে মৃত্যু। এসব অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণ ও মৃত্যুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। যদিও নিহত চিকিৎসকের পরিবার তা নিতে অস্বীকার করেছেন।

এর আগে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের বক্তব্য শুনতে চান বিচারক। সেই সময় নিজেকে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে সিবিআই-এর পক্ষ থেকে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়ে রাইয়ের সর্বোচ্চ সাজার অনুরোধ জানানো হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়। তবে সঞ্জয় রাই এর আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে অনুরোধ করা হয়েছে তাকে যেন ফাঁসি ছাড়া আর যেকোনো ধরনের সাজা দেয়া হয়।

গত শনিবার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছিলেন আদালত। তবে তার সাজা ঘোষণার জন্য সোমবার তিনি তারিখ নির্ধারণ করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আর জি কর কাণ্ডের রায়, অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫