ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেলেন ৩ জিম্মি, ইসরায়েলি সৈন্যদের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৯২ বার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে ৪৭১ দিন পর মুক্তি পেলেন তিন ইসরায়েলি জিম্মি। তাদেরকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস।

মুক্তি পাওয়া তিনি বন্দি হলেন- রোমি গোনেন, এমিলি দামারি এবং দরোন স্ট্রেইব্রেচার।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার জন্য তাদের গাজা থেকে সীমান্ত এলাকায় নেওয়া হয়।

আইডিএফ জানিয়েছে, রেড ক্রস তিন জিম্মিকে এলিট বাহিনীর কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও তিন জন জিম্মিকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল সরকার এই তিন প্রত্যাবর্তনকারীকে আন্তরিকভাবে গ্রহণ করছে। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ইসরায়েল সরকার সব বন্দি এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

গত ১৫ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হয়। যা আজ রবিবার কার্যকর হয়েছে।

এদিকে যুদ্ধবিরিত কার্যকর হওয়ার পর বাধভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছে ফিলিস্তিনিরা। দলে দলে তারা নিজেদের ভূখণ্ডে ফিরতে শুরু করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুক্তি পেলেন ৩ জিম্মি, ইসরায়েলি সৈন্যদের কাছে হস্তান্তর

আপডেট টাইম : ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫