ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরায়েলের ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পেলেন ৯০ ফিলিস্তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১০৩ বার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি জিম্মি। বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

এসব ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স সূত্রে জানা গেছে, ৪৭১ দিন পর মুক্তি পেলেন তিন ইসরায়েলি জিম্মি। তাদেরকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস।

তিন নারী জিম্মিকে যখন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় তখন অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়।

অপরদিকে, মুক্ত হওয়া ফিলিস্তিনিদের বাসে করে যখন রামাল্লায় নিয়ে আসা হয় তখন খুশির বন্যা বয়ে যায়। আতশবাজি উড়িয়ে কারাবন্দিদের আগমনকে উদযাপন করা হয়। তাদের জন্য অপেক্ষায় ছিলেন হাজার হাজার ফিলিস্তিনি। এসব ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী বা শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপেহামাসের হাতে থাকা ৩৩ ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের হাতে আটক প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে।

একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরায়েলের ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পেলেন ৯০ ফিলিস্তিনি

আপডেট টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫