ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের যুক্তরাষ্ট্রে চালু হলো টিকটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৯০ বার

যুক্তরাষ্ট্রে ফের চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বন্ধের একদিন পরেই দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারীর এই অ্যাপ চালু হয়েছে।

আজ সোমবার বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয় টিকটক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে টিকটক চালু হওয়ার পর ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ধন্যবাদ ট্রাম্প। এ ছাড়া এক বিবৃতিতে টিকটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফের যুক্তরাষ্ট্রে চালু হলো টিকটক

আপডেট টাইম : ১১:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫