ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১০০ বার

গাজায় বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ থেকে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হবে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে শনিবার দীর্ঘ ৮ ঘণ্টা ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার পর যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে।

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের সামান্য যা কিছু অবশিষ্ট রয়েছে, তা গুছিয়ে নিয়ে নিজেদের পুরোনো বসতবাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

চুক্তি অনুযায়ী রোববার সকাল থেকে যুদ্ধবিরতি এবং বিকেল ৪টায় শুরু হবে বন্দিবিনিময়। প্রথম দফায় রোববার বিকেলে ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর প্রতি সপ্তাহে তিনজন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে। এভাবে তিন দফায় বাকিসব জিম্মিকে মুক্তি দেবে হামাস।

অন্যদিকে প্রথম দফায় ২৪ দিনে মুক্তি পাবেন ১৯০৪ ফিলিস্তিনি। এর মধ্য ৭৩৭ জন কয়েদি এবং জিজ্ঞাসাবাদের নামে গণহারে আটক করা ১১৬৭ জন ফিলিস্তিনি।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়।

তবে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর

আপডেট টাইম : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫