ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৮৬ বার
পরিষ্কার ফেবারিট ছিল বাংলাদেশের মেয়েরাই। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।
শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৫৩ রানের লক্ষ্য তাড়ায় নেট রানরেট মাথায় রেখে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। কিন্তু দলের এমন সাহসী সিদ্ধান্ত খানিকটা দুশ্চিন্তায় ফেলে সমর্থকদের। ১১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া ও জোরাইয়া ফেরদৌস।
তবে চতুর্থ উইকেট জুটিতে সুমাইয়া ইসলাম ও সাদিয়া আক্তার দলকে টেনে তোলেন। ১৬ রান করে সাদিয়া ফিরলে ভাঙে ২১ রানের জুটি। তবে ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি কাজটা আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া দ্রুতই সেরেছেন। তাতে ৪০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

আপডেট টাইম : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫