ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪০ বছরের মধ্যে প্রথমবার ইনডোরে শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১২২ বার

৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হচ্ছে ইনডোরে।আগামী সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠান্ডা আবহাওয়ার কারণে এবার ইনডোরে আয়োজন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল গতকাল শুক্রবার ট্রাম্প লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক। তিনি বলেন, তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প জানিয়েছেন, সমর্থকেরা ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন। এ জায়গাটি ২০ হাজার দর্শক ধারণ করতে পারে।

সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে।

সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪০ বছরের মধ্যে প্রথমবার ইনডোরে শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫