ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র বাবুল কাজী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী (৫৯) অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। আজ শনিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে বাবুল কাজী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব অল্প বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী বাংলাদেশের নাগরিক। আর কাজী অনিরুদ্ধের পরিবার বসবাস করে কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী। তাদের তিন ছেলেমেয়ের মধ্যে কাজী অনির্বাণ, কাজী অরিন্দমের (সুবর্ণ) ঠিকানা কলকাতায়, আর অনিন্দিতা কাজী নিউ জার্সি প্রবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র বাবুল কাজী

আপডেট টাইম : ১২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫