ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তালেবান নারীদের মানুষ মনে করে না : মালালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১২৩ বার
তালেবান নারীদের মানুষ মনে করে না বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকাল রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।

আফগানিস্তানের তালেবান সরকার ও তাদের দমনমূলক নারী নীতিমালাকে চ্যালেঞ্জ করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মালালা বলেন, সহজ কথায় বলতে গেলে আফগানিস্তানে তালেবান নারীদের মানুষ হিসেবে গণ্য করে না।

তারা তাদের অপরাধগুলোকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তিতে আড়াল করার চেষ্টা করে।২৭ বছর বয়সী মালালা মুসলিম নেতাদের বলেন, নারীদের পড়াশোনা ও কাজ করতে না দেওয়াসহ তালেবানের আরো যে নীতিমালাগুলো আছে, তাতে ‘ইসলামী কিছু’ নেই।

মুসলিম বিশ্বের নেতাদের প্রতি মালালা বলেন, তালেবানকে বৈধতা দেবেন না। মুসলিম নেতাদের এখনই সময় নিজেদের ক্ষমতা প্রয়োগ করার।

সঠিক নেতৃত্ব ও প্রকৃত ইসলাম প্রদর্শনের এখনই সময়।ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে অংশ নিতেই পাকিস্তান গেছেন মালালা।

মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার চালানো মালালা ২০১২ সালে পাকিস্তানি তালেবানের হাতে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকে মালালা মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। ২০১২ সালের পর এ নিয়ে তিনবারের মতো নিজ দেশ সফর করছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তালেবান নারীদের মানুষ মনে করে না : মালালা

আপডেট টাইম : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫